বাংলার চোখ ডেস্ক :
মাগুরার মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রামে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আনারুল ইসলামের মেয়ে তারিন (৯), তারিকুল ইসলামের মেয়ে তানহা (৯) এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮)। শিশু তিনটি চাচাতো-মামাতো বোন সম্পর্কীয়।





