মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীর পলাশে শতাধিক লক্ষী পুজা অনুষ্ঠিত 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষী পুজা ঘরে ঘরে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও নরসিংদীর পলাশের পন্ডিত পাড়া, কড়ইতলী,  রাবন, চরসিন্ধুর সহ শতাধিক  লক্ষী পূজা প্রতিমা তৈরী করে উদযাপন করা হয়েছে।
প্রতি বছর পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে আনন্দমুখর পরিবেশে  লক্ষী পুজা পালন করা হয়েছে ।  লক্ষী দেবীর  কৃপা লাভের আশায় ভক্তরা নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে এ পুজা করে থাকেন। গভীর রাত পর্যন্ত মানুষের আরতি, নাচ, গানে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন। হিন্দু ধর্মীদের ঘরে ঘরে থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ  লক্ষী পুজা করা হয়।
বৃহস্পতিবার লক্ষী পুজার বিসর্জন হলেও শুক্রবার বিজয়া দশমমীর মেলা অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে আশ্বিনের পূর্ণিমায় দেবী লক্ষী ধন, সমৃদ্ধি,  কল্যান ও
পারিবারিক মঙ্গল লাভের আশায় প্রতি বছর
লক্ষী পূজা করা হয়। সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের জীবনে লক্ষী পূজা বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি—এ প্রত্যাশা ।
শেয়ার করুন