সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

বকশীগঞ্জে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম দফাদার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম দফাদার ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ পড়ে হেঁটে বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম। পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই রাত ৯টার দিকে তিনি মারা যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন