বাংলার চোখ নিউজ :
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মধ্যে পাশা (৪০) নামের এক শ্রমিক মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বান্ড অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, শনিবার সকালে দগ্ধ পাশার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত নামের আরেক রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক। তার শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে।
এর আগে, গত ২০ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।





