সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

বাংলার চোখ নিউজ :

১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন বলিউড অভিনেতা শরদ পাওয়ার। নির্মাতা মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে পরিচিতি পান।

আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন একসময়ের দাপুটে এ অভিনেতা। তার সেই আবেদন দেখে পাশে দাঁড়িয়েছেন বলিউডের কয়েকজন তারকাও। এবার তার ডাকে সাড়া দিলেন বলি বাদশাহ  শাহরুখ খানও।

এ অভিনেতা বলেন, ‘শাহরুখ খান বলেছেন— তোমার যা ভালো লাগে, তুমি সেটাই করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তার বলে জানান অভিনেতা শরদ পাওয়ার। ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। শাহরুখের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল। খানের প্রশংসা করে শরদ পাওয়ার বলেন, তিনি অনেক বড়মাপের মানুষ।

শেয়ার করুন