বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেফতার ৫

বাংলার চোখ নিউজ :

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অভিযানে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ১০ দিনের রিমান্ড আবেদন করে বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন