বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাখালী সাততলা বস্তিতে আগুন

বাংলার চোখ নিউজ :

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে আগুন লেগেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।

বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৯টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। রাস্তায় যানজট থাকার কারণে পৌঁছাতে দেরি হয়। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

শেয়ার করুন