দৈনিক বাংলার চোখ :
ওজন কমাতে চাইলে জাপানি এই কৌশলে হাঁটতে পারেন। হাঁটার গতি ও সময়ের দিকে নজর রাখতে হবে। জাপানে জনপ্রিয় ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’ পদ্ধতিতে হাঁটতে পারেন।
জাপানি ৩-৩-৩ হাঁটার কৌশল?
‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’ পদ্ধতিতে কিছুক্ষণ স্বাভাবিক গতিতে হাঁটার পর দ্রুত হাঁটতে হয়, তারপরে আবার গতি কমিয়ে নিতে হয়। এতে শরীরে পরিশ্রমের মাত্রা পর্যায়ক্রমে বাড়ে ও কমে।
১৮ মিনিটের একটি সহজ রুটিনে তিন মিনিট করে হাঁটার পর্ব ভাগ করে নিতে পারেন।
প্রথম ৩ মিনিট: স্বাভাবিক গতিতে হাঁটা। হাঁটা শুরু করুন আরামদায়ক গতিতে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। শরীরকে হাঁটার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিন।
পরের ৩ মিনিট: দ্রুত হাঁটা
এবার হাঁটার গতি বাড়ান। এমনভাবে হাঁটুন, যাতে শ্বাসের গতি কিছুটা বাড়ে, তবে কথা বলতে অসুবিধা না হয়। একেবারে দৌড়নোর মতো গতি করার প্রয়োজন নেই।
তার পরের ৩ মিনিট: গতি কমিয়ে হাঁটা
আবার ধীরে হাঁটুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হতে দিন এবং শরীরকে কিছুটা বিশ্রাম দিন।
এই তিনটি পর্ব আরও একবার করলে মোট ১৮ মিনিটের হাঁটা সম্পূর্ণ হবে। শরীরের সক্ষমতা অনুযায়ী গতি ঠিক করুন। নতুন শুরু করলে ধীরে ধীরে সময় ও হাঁটার গতি বাড়ানোই ভালো।




