মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রিজভীর সঙ্গে মিলারের বৈঠক: আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন

দৈনিক বাংলার চোখ :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ইইউ রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান।

বৈঠকে বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে রাষ্ট্রদূত প্রত্যাশা ব্যক্ত করেন।

রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্থানীয় সরকার নির্বাচন এবং এলডিসি উত্তরণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা এবং রিজভীর একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম।

শেয়ার করুন