সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

দৈনিক বাংলার চোখ :

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশটির সরকারি দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। খবর এনএইচকের।

১৯৩৬ সালে টোকিওতে জন্মগ্রহণ করেন ইয়াসুও ফুকুদা। প্রথমে একটি তেল কোম্পানিতে চাকরি করলেও পরে বাবার রাজনৈতিক সহকারী হিসেবে কাজ শুরু করেন। তার বাবা তাকেও ফুকুদা নিজেও জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০ সালে ফুকুদা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং টানা সাতবার জয়লাভ করেন। পরবর্তীতে তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব ‘চিফ ক্যাবিনেট সেক্রেটারি’ হিসেবেও সফলতা ও দক্ষতার সাথে কাজ করেন।

২০০৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করলে ইয়াসুও ফুকুদা জাপানের প্রধানমন্ত্রী হন। দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৭১ বছর—ঠিক যে বয়সে তার বাবাও প্রধানমন্ত্রী হয়েছিলেন। জাপানের ইতিহাসে বাবা ও ছেলের প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র ঘটনা এটিই।

 

শেয়ার করুন