সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাটারায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক বাংলার চোখ :

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে সাবিনা ইয়াসমিন (৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) বিলকিস আক্তার জানান, খবর পেয়ে রোববার রাত ১১টার দিকে ভাটারা থানার হাইস্কুল বড়বাড়ি এলাকার একটি বাসা থেকে দরজা ভেঙে সাবিনা ইয়াসমিন নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা স্বজনদের কাছ থেকে জানতে পারি, সাবিনা পোশাকশ্রমিক ছিলেন। পারিবারিক কলহের জেরে বাসার ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে থাকেন। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি।

শেয়ার করুন