সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় অভিযানে গ্রেফতার ৬৬২

দৈনিক বাংলার চোখ :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৩টি মামলা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৯৩ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৭৮ জন, উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করেছে।অভিযানকালে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf, ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন