বাংলাদেশ রিপাবলিকান পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় দেশবাসিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয়। তিনি একজন সাংবাদিক ও কথা সাহিত্যিক হিসেবে দেশ ও প্রবাসের সকল জনগণকে দলটির নিবন্ধন ও হাতি মার্কাকে উৎসর্গ করেছেন। দলটি প্রতিষ্ঠার ১২ বছর পর দীর্ঘ ৭ বছর আইনী লড়াই করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ২৩ অক্টোবর ২০২৫ সালে নিবন্ধন লাভ করেন।

দলটির চেয়ারম্যান তিনি ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীতা ১% সমর্থন যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করেন। স্বতন্ত্র প্রার্থীতা বাতিলের অনুতাপ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ব্যর্থতা, সফলতা, জীবন, সংগ্রাম, আদর্শের গল্প থেকে রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর তিনি ২০১৪ সালের নভেম্বর মাসে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা চাটার্ড কমার্স কলেজে বসে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করেন। ২০১৮ সালে একাদশ নির্বাচনের পূর্বে নিবন্ধনের সকল শর্ত মেনে আবেদন করলে বাংলাদেশ নির্বাচন কমিশন তা খারিজ করেদেন। খারিজের বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্ট বিভাগের ভেকেশন কোর্টে রীট দাখিল করেন। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও কে.এম হাফিজুর রহমানের আদালত বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে কেন নিবন্ধন দেয়া হবে না এইমর্মে কমিশনের বিরুদ্ধে ৪ সপ্তাহের রুল জারি করেন। পরবর্তীতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিচারপতি আশরাফুল ইসলাম কোর্টে শুনানীর অপেক্ষামান থাকাকালীন ৬জন আইনজীবি নিয়োগের মাধ্যমে লড়াই শুরু করেন।

আদালতে রীট শুনানী চলাকালীন একাদশ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৫ ও নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমাদেন। আবারো ১% সমর্থন যাচাই-বাছাইয়ে কমিশন দু’টি মনোনয়নপত্রই বাতিল করেন। তিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলন সংগ্রামে জাতীয় প্রেসক্লাব থেকে ৩ বার গ্রেফতার হন, ডিবি অফিসে দুইদফা নির্যাতনের স্বীকার হন। ২০১৮ সালে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি হারুনের গুম, খুন, হুমকির রোষানলে পরে ব্যবসা-বাণিজ্য ও জমি হারান। ২০১৩ সালে দেলোয়ার হোসেন সাঈদী ইস্যুতে যাত্রাবাড়ী থানায় ২১ ঘন্টা নির্যাতিত হন। ২০১৪ সালে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানায় একদিন আটকিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতা অন্যায়, অত্যাচারের পরেও তিনি ধৈয্য হারাননি। ছাত্র জীবন থেকে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক সংগঠন নিয়ে কাজ করেন।

দলমত যার যার নারায়ণগঞ্জ জেলা সমিতি সবার এই স্লোগানে নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও তিনি সবার কাছে বিশ্বস্থ ও স্নেহভাজন ছিলেন। দৈনিক বাংলার চোখ পত্রিকার সম্পাদক, হৃদয় শিশু ও পরিবেশ উন্নয়ন সংস্থা, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে প্রাকৃতিক দূর্যোগ, রোহিঙ্গা সেবাসহ মানবাধিকার নিয়েও তিনি কাজ করেন। আগামী দিনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি দেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠান স্থাপন, তেল গ্যাস মজুত, প্র্যাকটিক্যাল কারিগরী শিক্ষা গ্রহণ, দক্ষ মানবসম্পদ ও দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা এবং ৬ মাস মেয়াদি যুবকদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা। তাছাড়া দুর্নীতি, সিন্ডিকেট, ঘুষ নির্মূল করারও পরিকল্পনা রয়েছে। দলটির প্রতিষ্ঠাতা হিসেবে কে.এম আবু হানিফ হৃদয় বলেন, আমাদের স্লোগান, সবার উপরে দেশ, গণতন্ত্রে বিশ্বাস, উন্নয়নে প্রতিশ্রুতি এবং ন্যায়ে অবিচল”। আর আদর্শ হলো রাষ্ট্র জনগণের, উন্নয়ন জনগণের, ক্ষমতা জনগণের।