মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

ভারি বৃষ্টিপাতের কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

এর আগে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

তবে দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

শেয়ার করুন