বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে বিভিন্ন মার্কেট বন্ধ থাকে। বুধবারও এর ব্যতিক্রম নয়। অনেক জনপ্রিয় মার্কেট এদিন বন্ধ থাকে। তাই কেনাকাটার পরিকল্পনা করার আগে জেনে নেওয়া জরুরি- বুধবার রাজধানীর কোন কোন মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

শেয়ার করুন