সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেদাভেদ ভুলে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

ভেদাভেদ ভুলে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

সব ভেদাভেদ ভুলে জনগণকে ঈদ উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে নাহিদ লেখেন, যান্ত্রিক জীবনযাত্রায় ক্লান্ত, কর্মব্যস্ত নগরবাসীর জন্য সুখবর! গত বছরের ধারাবাহিকতায় এবারও নাগরিক উদ্যোগে রাজধানীতে আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী ঈদ উৎসব।

তিনি উল্লেখ করেন, চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের নামাজের পর বর্ণাঢ্য ঈদ মিছিল এবং পরদিন ঘুড়ি উৎসব। এমন অনন্য সব আয়োজনে আবারও ফিরে আসছে আমাদের পাঁচশো বছরের ঐতিহ্য।

সব ভেদাভেদ ভুলে এই আনন্দোৎসবে শামিল হওয়ার জন্য নগরবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান তিনি।

শেয়ার করুন