সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালী দিয়ে শত্রুদের ট্যাংকার যাবে না: আরাঘচি

হরমুজ প্রণালী দিয়ে শত্রুদের ট্যাংকার যাবে না: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যদি ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানির স্থাপনাগুলোতে আঘাত করবে তার দেশ।

আরাঘচি বলেন, যদি ইরানের স্থাপনাগুলোতে লক্ষ্য করা হয়, আমাদের বাহিনী এ অঞ্চলের মার্কিন কোম্পানি বা যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের শেয়ার আছে- সেসব স্থাপনাগুলো লক্ষ্য করবে।

তিনি আরও বলেন, প্রতিকারমূলক হামলার সময় জনবহুল এলাকা লক্ষ্য করা না হয় সেদিকে আমরা সতর্ক থাকব।

আরাঘচি আরও বলেন, হরমুজ প্রণালী খোলা রয়েছে।  কিন্তু ইরান শত্রুদের এবং তাদের মিত্রদের তেল ট্যাংকার ও জাহাজ পার হতে দেবে না।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন