বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালির দিকে গভীরভাবে নজর রাখছি: ট্রাম্প

হরমুজ প্রণালির দিকে গভীরভাবে নজর রাখছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘খুবই দৃঢ়’ এবং হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র ‘সক্রিয় নজর’ রাখছে।

বুধবার (১১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মার্কিন-ইরান উত্তেজনার জেরে বিশ্ববাজারে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হলে উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন ব্যাহত করা হতে পারে।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি এবং হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি। তিনি বলেন, প্রণালিটি এখন ভালো অবস্থায় রয়েছে। আমি এখন এটি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে ভাবছি।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান প্রায় পরাজয়ের মুখে রয়েছে। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র এমন হামলা চালাতে পারে যা দেশটির সক্ষমতাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে।

শেয়ার করুন