ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১৬২, এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এই কথা বলেন তিনি।
এ ময় নাহিদ ইসলাম বলেন,‘বিগত ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আজ আমাদের সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করুন। সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করুন।’
নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যদি ভোট সুষ্ঠু হয় ও জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে আমরা ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তের রয়েছি। তবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় যেটা আসবে সেই রায়-ই মেনে নিবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
এছাড়া, যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে তাদের প্রতি আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।





