বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটের দিন ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ভোটের দিন ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার। শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকার ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

শেয়ার করুন