রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে তিনি স্কয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
অসুস্থ হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওইদিন বিকালে হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা এবং শ্বাসকষ্টের কারণে আজ বিকালে রহুল কবির রিজভীকে রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিজভী সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তুষার।





