বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান, দেশে ভরি কত?

বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান, দেশে ভরি কত?

দুর্বল মার্কিন ডলারের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। এ কারণে নিরাপদ আশ্রয় খুঁজছেন বিনিয়োগকারীরা। এর ফলে স্বর্ণসহ অন্যসব মূল্যবান ধাতুর মূল্যও ঊর্ধ্বমুখী। খবর রয়টার্সের।

বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৪ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৫ হাজার ৯৮ ডলারে পৌঁছেছে।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশেরও বেশি বেড়ে প্রতি আউন্সে ৮৫ দশমিক ২ ডলার হয়েছে। এ ছাড়া স্পট মার্কেটে প্লাটিনামের দাম ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ২ হাজার ১৭৬ দশমিক ৯৫ ডলারে পৌঁছেছে। আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬০ দশমিক ৬৪ ডলারে উঠেছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

শেয়ার করুন