বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে কেন্দ্রে

ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে কেন্দ্রে

নির্বাচনের আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। তারই অংশ হিসেবে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়ে গেছে।

আজ বুধবার সকাল থেকে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ভোটের ‘মালামাল বিতরণ’ কেন্দ্র থেকে ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন। প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত হয়ে সব সামগ্রী বুঝে নিবেন এবং নিজ নিজ কেন্দ্রে চলে যাবেন বলে জানা গেছে।

গেল ২ ফেব্রুয়ারি আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করে নির্বাচন কমিশন। সারাদেশে ধাপে ধাপে ব্যালট পেপারের সঙ্গে অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হয়।

এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত ছিল; ভোটের আগের দিন বুধবার সেসব কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। এবার ভোটে ৫০টি দল এবং স্বতন্ত্রসহ ২৯৯ আসনে প্রার্থী ২০২৮ জন।

৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ হবে। আর ২৯৯টা কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে। সব মিলিয়ে ৪২৯৫৮ কেন্দ্রে ভোট হবে। এবার ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটার রয়েছেন।

শেয়ার করুন