মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর সড়কে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনায় ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম। তিনি জানান, একটি বালুবাহী ট্রাক পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, এসময় দুইজন নিহত হয়। ট্রাক চালককে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

শেয়ার করুন