ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে তালা-কলারোয়াকে নতুন করে গড়তে দিন। সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে চাই। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন। প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কলারোয়া ফুটবল ময়দানে বিএনপি আয়োজিত সর্বশেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এই ময়দানে এসেছিলেন। তার স্মৃতি বিজড়িত এ ময়দানে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আমরা সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চাই। সকল প্রকার সন্ত্রাস-চাঁদাবাজি সমূলে নির্মূল করতে চাই। আপনাদের এই সন্তানের আহ্বানে সাড়া দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতবার এই কলারোয়ায় এসেছিলেন। শহিদ জিয়া ও খালেদা জিয়ার উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, যুগ্ম আহ্বায়ক কলারোয়া পৌর সভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম। উপজেলা বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু, শেখ তামিম আজাদ মেরিন ও ছাত্রদল নেতা মমতাজুল ইসলাম চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, তালা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ইব্রাহিম হোসেন, উপজেলা নারী দলের সভানেত্রী মিসেস রাশিদা আশরাফসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





