রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নামাজে হাঁচি দিয়ে মুখে ‘আলহামদু লিল্লাহ’ চলে আসলে নামাজ হবে?

নামাজে হাঁচি দিয়ে মুখে ‘আলহামদু লিল্লাহ’ চলে আসলে নামাজ হবে?
কিছুদিন আগে নামাজে হঠাৎ হাঁচি দিলে মুখে ‘আলহামদু লিল্লাহ’ চলে আসে। আমার প্রশ্ন হলো— এভাবে নামাজের মধ্যে হাঁচির দোয়া পড়ার কারণে কি আমার নামাজ নষ্ট হয়ে গেছে?

-নিয়ায তাহমীদ, খুলনা

উত্তর

নামাজে হাঁচির দোয়া পড়া ঠিক নয়। তবে হাঁচির দোয়া ‘আলহামদু লিল্লাহ’ পড়া হয়ে গেলে নামাজ নষ্ট হবে না। তাই আপনার নামাজ হয়ে গেছে।

 

-ফাতাওয়া খানিয়া ১/১৩৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭৮; আলমুহীতুল বুরহানী ২/১৪৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২১৭; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯২; যাদুল ফাকীর, পৃ. ১৩৬।

উৎস: মাসিক আলকাউসার, জানুয়ারি, ২০২৩।

শেয়ার করুন