শুক্রবার, ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় হালকা কুয়াশা পড়তে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা কুয়াশা পড়তে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ সময়ে হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে সকাল ৬টা ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 
শেয়ার করুন