আইসিসিতে নিরাপত্তাজনিত কারণে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে গিয়ে খেলা বাধ্যতামূলক হয়ে যায় বাংলাদেশের সামনে।
তবে সেখানে নিজেদের আইনের মারপ্যাঁচ দেখিয়ে বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে ডিআরসি।
কমিটির আইনের ১.৩ ধারা অনুযায়ী, আইসিসি কিংবা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল বিভাগ হিসেবে কাজ করার এখতিয়ার নেই ডিআরসির।
এতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় শুন্যের ঘরে এসে দাঁড়াল।





