বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ট্রাকে চাপায় যুবকের মৃত্যু

রাজশাহীতে ট্রাকে চাপায় যুবকের মৃত্যু

রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহী অনিক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৬ টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকার আবহাওয়া অফিস সড়কে এ ঘটনা ঘটে। নিহত অনিক বেলপুকুর উপজেলার ভড়ুয়াপাড়ার আনারুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. বাদশা বলেন, মোটরসাইকেল নিয়ে অনিক আবহাওয়া অফিসের দিক থেকে চৌদ্দপাইয়ের দিকে আসছিল। আর ফায়ার সার্ভিসের দিক থেকে আবহাওয়া অফিসের দিকে যাচ্ছিল বালুবাহী ট্রাকটি। পথে চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্ব আহত হন। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রামেক মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন বলেন, ‘আমরা দ্রুত তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনা ঘটেছে। পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন