রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত আওয়ামী সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেওয়া হয়।

অন্য আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

গত ১৮ জানুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিনটি নির্ধারণ করেন। ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিতে আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরেনে তারা। একইসঙ্গে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান।

এছাড়া, জুলাই-আগস্টের আন্দোলনে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনার অভিযোগ এনে তাদের বিচার শুরুর প্রার্থনা করেন প্রসিকিউটররা।

শেয়ার করুন