বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলায় ফতুল্লায় জামিনে মুক্তি পেয়ে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি

ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলায় ফতুল্লায় জামিনে মুক্তি পেয়ে নারী ইউপি সদস্যকে হত্যার হুমকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ। এরপর ইউনিয়ন পরিষদে গিয়ে জানতে পারেন ইউপি সদস্যদের আবেদনে সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার প্রশাসক নিয়োগ করেছেন।

এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়নের ৭, ৮, ও ৯নং ওয়ার্ডের নারী সদস্য হাসনা ভানুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি ১৫ জানুয়ারি সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসককে জানাতে আসেন হাসনা ভানু। খবর পেয়ে আব্দুর রশিদ প্রশাসকের কক্ষে গিয়ে হাসনা ভানুকে অভিযোগ প্রত্যাহারের জন্য বলেন, নয়তো তাকে হত্যা করার হুমকি দেন।

এ ঘটনায় মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় আব্দুর রশিদের বিরুদ্ধে একটি জিডি দায়ের করেন।

জিডির তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই সনজিব জোয়াদ্দার জানান, হাসনা ভানুর জিডির কপি আদালতে প্রেরণ করা হবে। আদালত অনুমতি দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন