শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ মতিন নওগাঁ :

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী, “গণতন্ত্রের মা”, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১১ জানুয়ারি ) বিকেল ৩টায় মান্দা উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভারশোঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মকলেছুর রহমান মকে, সিনিয়র সহ-সভাপতি, মান্দা উপজেলা বিএনপি।সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন শাহ্। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোজাম্মেল হক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মান্দা উপজেলা বিএনপি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজামেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক।

 

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন