শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফ সীমান্তে উত্তেজনা, অনেকে গুলিবিদ্ধ

আরোজ ফারুক, কক্সবাজার প্রতিনিধি :
রবিবার সকালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতে ছোঁড়া গুলিতে ৭ বছরের শিশুসহ কয়েকজন আহত হয়েছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র।
পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকা সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর  মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এতে দুপক্ষের মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়।  একপর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূণ্যরেখার দিকে পিছু হটে অবস্থা নেয়। এরপর সকাল ৯ টায় আবারও উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এসময় মিয়ানমার দিক থেকে ছোঁড়া গুলি টেকনাফ সীমান্তের এক বসতঘরে আঘাত হানে।
এঘটনার পর থেকে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রধান সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, এপিবিএন, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামে। উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীকে দেখা গেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের শান্ত করতে। এদিকে ওপারের গুলিতে আহত অনেক রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশে করেছে বলেও জানা গেছে।
শেয়ার করুন