শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: জামায়াত আমির

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।

শনিবার তিনি ফেসবুক পোস্টে দেশবাসীকে আহ্বান জানান, দল-মত নির্বিশেষে সবাই দেশের ও জাতির বৃহত্তর স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করুন।

ডা. শফিকুর রহমান দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোট মানে জনগণের সরাসরি মতামত, গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। এই গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।”

তিনি আরও বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন—

  • ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান,

  • ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান,

  • ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া,

  • ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা।

 

শেষে ডা. শফিকুর রহমান পুনরায় আহ্বান জানান, “আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার।”

শেয়ার করুন