শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: বাসস থেকে নেয়া

বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাতের সময় দুই পক্ষ বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

শেয়ার করুন