শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের ইশতেহার চুড়ান্ত করছে জামায়াতে ইসলামী

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করেছে। দলটির ইশতেহারে জুলাই সনদের পক্ষে অবস্থান থাকবে স্পষ্ট ও আপসহীন। সাধারণ মানুষের কাছে বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের লক্ষ্যে তিনটি আলাদা ভার্সনে ইশতেহার প্রস্তুত করা হয়েছে, যার একটি ভার্সন অন্যটিকে ব্যাখ্যা করবে। সংক্ষিপ্ত ও সহজবোধ্য ভাষায় তৈরি এই ইশতেহার জনগণের মধ্যে বিতরণের পরিকল্পনা রয়েছে দলটির।

৫ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাওয়া এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কাছে রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দল নির্বাচনি প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা জানালেও এখন পর্যন্ত কোনো দল আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করেনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, তারা ইতোমধ্যেই ইশতেহারের কাজ সম্পন্ন করেছে এবং আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই তা জনগণের সামনে তুলে ধরবে। একই সঙ্গে দলটির প্রত্যাশা, সব রাজনৈতিক দল যেন একই দিনে নির্বাচনি ইশতেহার প্রকাশ করে।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের ইশতেহারে চব্বিশের অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি ভবিষ্যতে ফ্যাসিবাদ রুখে দিতে দলের অঙ্গীকার এবং এ ক্ষেত্রে জনগণের করণীয় কী—সে বিষয়গুলোও সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে ইশতেহারে।

শেয়ার করুন