শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিপিএল থেকে বাদ , মূখ খুললেন ভারতীয় উপস্থাপক

জনপ্রিয় উপস্থাপক রিধিমা পাঠক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপকদের প্যানেল থেকে বাদ পড়েছেন। এ ইস্যুতে এবার মুখ খুলেছেন তিনি নিজেই।

রিধিমা পাঠক তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় একটি কথা ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি নিজের সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেছেন, ‘আমার কাছে দেশই সবার আগে। সব সময়। ক্রিকেটকে আমি যেকোনো একক দায়িত্বের চেয়েও বড় মনে করি। সততা, সম্মান আর নিষ্ঠার সঙ্গে এই খেলাটার পাশে থাকার প্রতিশ্রুতি আমি রাখব।’

তার পোস্টের ক্যাপশনেও রিধিমা তার দেশপ্রেমের প্রতি গুরুত্ব দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘জয় হিন্দ’।

বিপিএলের ঢাকা পর্বে পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাসকে দেখা গেছে। রিধিমা পাঠক ঢাকার পর্বে উপস্থাপনার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিসিবি তাকে সেখানে রাখেনি।

এদিকে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি সভা করেছে। ওই সভার পর আইসিসিকে জানানো হয়েছে, নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ ভারত গিয়ে খেলা নিয়ে স্বস্তিতে নেই। একই সঙ্গে বোর্ড শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধও করেছে।

শেয়ার করুন