শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রশাসনের পক্ষপাত নিয়ে শঙ্কা প্রকাশ জামায়াত নায়েবে আমীরের

সংগৃহীত

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের প্রতি ‘ঝুঁকে’ পড়েছে এবং প্রশাসন যেভাবে ‘আনুগত্য’ প্রদর্শন করছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি হচ্ছে।

তিনি উল্লেখ করেছেন, এমন ধরণের নির্বাচনের ফলে দেশ আবারও ধ্বংসের পথে যাবে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর জামায়াতে ইসলামের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইইউকে জানানো হয়েছে, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়া উচিত। তবে প্রশাসন একটি দলকে অস্বাভাবিকভাবে গুরুত্ব দিচ্ছে।

জামায়াতের এই নেতা আরও জানিয়েছেন, তার দল ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।

অন্যদিকে, এনসিপিকে ১০টি আসনে ছাড় দেওয়ার যে খবর রটেছে, তিনি সেটিকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়েছেন। তিনি জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনি আসন সমঝোতা শিগগিরই চূড়ান্ত হবে।

শেয়ার করুন