সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ শরীয়তপুর–চাঁদপুর ফেরি চলাচল

ঘন কুয়াশার প্রভাবে শরীয়তপুর–চাঁদপুর নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ফেরিঘাট কর্তৃপক্ষ। কুয়াশার কারণে নদীপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “সোমবার দিবাগত রাতে নদী ও নদীর আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

শেয়ার করুন