রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন আটক

মোঃ নুরুল্লাহ (যশোর প্রতিনিধি): 

যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। আটক শেষে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক হুমায়ুন কবির তুহিন নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, তুহিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চলছিল। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ তদন্তে উঠে এসেছে বলে জানান তিনি। এসব তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম মঙ্গলবার রাতের দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন