ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে প্রয়োজনে নিজেদের জীবন দিতে প্রস্তুত কিউবা—এমন অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।
শনিবার হাভানায় মার্কিন দূতাবাসের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “কিউবা-ভেনেজুয়েলা মৈত্রী সহজে ভেঙে পড়তে দেব না। ভেনেজুয়েলার জন্য, এবং অবশ্যই কিউবার জন্য, আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত, তবে শত্রুকে তার জন্য চড়া মূল্য দিতে হবে।”
হাভানার এক নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দা বলেন, হুগো চাভেজ এবং পরে নিকোলাস মাদুরো দীর্ঘ সময় ধরে মার্কিন হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে আসছিলেন। কিন্তু যখন সত্যিই ঘটনা ঘটল, তখন কেউ প্রস্তুত ছিল না। “ভেনেজুয়েলার সামরিক বাহিনীর পেছনে বিলিয়ন ডলার ছিল, আমাদের তা নেই,” তিনি জানান।
এদিকে, শনিবার ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলায় অভিযানের সময় মাদুরোকে রক্ষা করতে গিয়ে অনেক কিউবান নাগরিক নিহত হয়েছেন। তারা মাদুরোকে রক্ষা করছিল, যা তাদের জন্য ভালো কোনো পদক্ষেপ ছিল না।”





