শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুরু আজ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আপিল কার্যক্রম শুরু হচ্ছে। যাচাই-বাছাই শেষে সারা দেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে, অথবা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সংক্রান্ত আদেশের বিরুদ্ধে দাখিল করা আপিলগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।

শেয়ার করুন