ইমরান হোসাইন (সোনারগাঁ প্রতিনিধি):
শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মোগরাপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য ও সমাজসেবক আলহাজ্ব আবু জাহের ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় আবু জাহের মেম্বার বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কমানো আমাদের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবানদের এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা পাশাপাশি ইউপি সদস্যকে এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা বলেন, প্রতি বছর শীত আসলেই স্থানীয় দিন মজুর ও অসহায় মানুষের মাঝে শত-শত শীতবস্ত্র প্রদান করেন। আমরা স্থানীয়রা মেম্বার সাহেবের জন্য দোয়া করি সব সময় যেন মানুষের পাশে দাড়াতে পারেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।





