সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে মোহাম্মদ আরশাদুর রউফ

অতিরিক্ত দায়িত্বে মোহাম্মদ আরশাদুর রউফ রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারি হিসেবে মোহাম্মদ আরশাদুর রউফকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি তাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী পদত্যাগ করলে ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছিলেন। পরের দিন, ৮ আগস্ট, সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এরপর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

শেয়ার করুন