রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সার্বভৌমত্ব রক্ষার ক্ষমতা তারেক রহমানের মধ্যেও রয়েছে: বাবর

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মতো গুণাবলি তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেও রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপার্সনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলি আমি খুঁজে পেয়েছিলাম, তা অন্য কোনো নেতার মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলি দেখেছি। আপনারা সবাই দোয়া করবেন, যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি।”

তিনি আরও বলেন, “নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। ওনার দেশপ্রেম আমি নিজ চোখে দেখেছি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোনো আপস করেননি।”

শেয়ার করুন