রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক: রাজশাহীতে প্রথম দিনের চিত্র

ছবি: অপু দাস
অপু দাস (স্টাফ রিপোর্টার)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। শোকের প্রথম দিনে রাজশাহীজুড়ে ছিল গভীর নীরবতা ও শোকাবহ পরিবেশ।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও এলাকায় মাইকযোগে শোকবার্তা প্রচার করতে দেখা গেছে।
শোক পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি অনেক দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট বন্ধ ছিল। এতে নগরীর স্বাভাবিক কর্মব্যস্ততা অনেকটাই কমে আসে।
এদিকে আজ (৩১ ডিসেম্বর) বাদ যোহর রাজশাহীর বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে। জানাজা শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
প্রসঙ্গত, এই রাষ্ট্রীয় শোক পালন কার্যক্রম চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।
শেয়ার করুন