শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্থগিত বিপিএলের ম্যাচ দুটি কবে হবে জানালেন বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিলেট পর্বের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্র জানায়, ৩০ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর আগে বোর্ড জানিয়েছিল, ম্যাচ দুটি সময় পরিবর্তন করে ৩১ ডিসেম্বর আয়োজন করা হবে। সে অনুযায়ী দিনের প্রথম ম্যাচ দুপুর ১টার পরিবর্তে বিকেল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টার বদলে রাত ৭টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল।

তবে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের পর বিসিবি নতুন করে সূচি সংশোধন করে। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত হওয়া এই দুটি ম্যাচ আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ফলে সিলেট পর্ব শেষ হবে ৫ জানুয়ারি।

স্থগিত হওয়া ম্যাচ দুটিতে সিলেট টাইটান্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের মাঠে নামার কথা ছিল।

রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন