সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় শোকে স্থগিত আন্তর্জাতিক বাণিজ্যমেলা

আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হওয়ার কথা ছিল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিকল্পনা করা হয়েছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারেই আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন স্থগিত রাখা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শোককালীন পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম স্থগিত করা হলেও মেলার প্রদর্শনী চলবে। তবে নতুন উদ্বোধন তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। সূত্রের তথ্য অনুযায়ী, মেলার উদ্বোধন সম্ভব হলে তা ৩ জানুয়ারি করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন