কামরুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় খিদমাতূল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্র পুর উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওঃ ঈসমাইল হোসেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আঃ কাদের তালুকদার, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ মোমিন, সেক্রেটারি আবু সামা, দৈনিক মানব কন্ঠ পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ছাইদুল ইসলাম আবির,সহ এলাকার সুধি মহল উপস্থিত ছিলেন। সাধারণ দরিদ্র মানুষ এই প্রচন্ড শীতে গরম কম্বল পেয়ে বেশ খুশি।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন এধরনের জনকল্যাণ মুলক কাজে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন।





