শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বর্ণের বাজারে স্বস্তির নিঃশ্বাস

টানা আট দফা মূল্যবৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তির নিঃশ্বাস দেখা দিয়েছে। সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করে, যা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দর কমে যাওয়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন হারে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা, আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

অপরদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন এসেছে না। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম স্থিতিশীল থেকে ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন